পরিবেশ কণ্ঠ

তারাবো এলাকায় অনুমোদনহীন তেল মোড়কজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের কঠোর ব্যবস্থা

রূপগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেলের রমরমা কারবার: অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে এবার মাঠে নেমেছে প্রশাসন। অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভোজ্য তেল মোড়কজাতকরণ ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানের মালিককে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলার তারাবো এলাকায় পরিচালিত এক বিশেষ মোবাইল কোর্ট অভিযানে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ তারাবো এলাকায় ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায়, নামি-দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে ক্ষতিকর ও মানহীন ভোজ্য তেল বাজারজাত করা হচ্ছে। এমন জালিয়াতির সত্যতা মেলায় 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী দুটি পৃথক মামলায় সংশ্লিষ্টদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ মারজানুর রহমান। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবিরের সার্বিক নির্দেশনায় এবং সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মারজানুর রহমান জানান, জনস্বার্থ রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। জনমনে স্বস্তি ফেরাতে প্রশাসনের এমন তৎপরতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

পরি-কন্ঠ/মুয়াজ

বিষয় : অভিযান মোবাইল কোর্ট

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেলের রমরমা কারবার: অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে এবার মাঠে নেমেছে প্রশাসন। অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভোজ্য তেল মোড়কজাতকরণ ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানের মালিককে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলার তারাবো এলাকায় পরিচালিত এক বিশেষ মোবাইল কোর্ট অভিযানে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ তারাবো এলাকায় ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায়, নামি-দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে ক্ষতিকর ও মানহীন ভোজ্য তেল বাজারজাত করা হচ্ছে। এমন জালিয়াতির সত্যতা মেলায় 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী দুটি পৃথক মামলায় সংশ্লিষ্টদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ মারজানুর রহমান। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবিরের সার্বিক নির্দেশনায় এবং সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মারজানুর রহমান জানান, জনস্বার্থ রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। জনমনে স্বস্তি ফেরাতে প্রশাসনের এমন তৎপরতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

পরি-কন্ঠ/মুয়াজ

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ