চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী জাতীয় উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ধাওয়ায় মাদক কারবারিদের ফেলে যাওয়া ইয়াবা কুড়িয়ে নিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।
সুত্রমতে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন মাদক কারবারিদের ধাওয়া করলে তারা পালানোর সময় সঙ্গে থাকা ইয়াবার প্যাকেট রাস্তায় ফেলে দেয়। পরে সড়কে ছড়িয়ে থাকা ইয়াবাগুলো দেখতে পেয়ে পথচারী ও স্থানীয় কয়েকজন তা কুড়িয়ে নিতে শুরু করেন।
এমনকি ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল এক্সিডেন্ট করে দুই মাদককারবারী গুরুতর আহত হয়েছে বলেও জানা গেছে।
বিষয় : কক্সবাজার মাদক কারবারি

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী জাতীয় উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ধাওয়ায় মাদক কারবারিদের ফেলে যাওয়া ইয়াবা কুড়িয়ে নিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।
সুত্রমতে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন মাদক কারবারিদের ধাওয়া করলে তারা পালানোর সময় সঙ্গে থাকা ইয়াবার প্যাকেট রাস্তায় ফেলে দেয়। পরে সড়কে ছড়িয়ে থাকা ইয়াবাগুলো দেখতে পেয়ে পথচারী ও স্থানীয় কয়েকজন তা কুড়িয়ে নিতে শুরু করেন।
এমনকি ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল এক্সিডেন্ট করে দুই মাদককারবারী গুরুতর আহত হয়েছে বলেও জানা গেছে।

আপনার মতামত লিখুন