মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলা এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া জনজীবনে কৃচ্ছ্রসাধন নিশ্চিত করতে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর দেশের সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জ্বালানি ও বিদ্যুৎ খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন মাস পর্যন্ত সরকারি কোনো নতুন গাড়ি (সড়ক, নৌ বা আকাশযান) এবং কম্পিউটার সামগ্রী কেনা যাবে না। এছাড়া সরকারি কর্মকর্তাদের সব বিদেশ ভ্রমণ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
বিপণিবিতান ও মার্কেট সন্ধ্যা ৬টায় বন্ধ করার নির্দেশ থাকলেও কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনা দেবে যা আগামী রবিবার থেকে কার্যকর হতে পারে। এছাড়া ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ‘ইলেকট্রিক বাস’ আমদানির বিশেষ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে বিকল্প উৎসে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন