পরিবেশ কন্ঠ

আবারও চোট পেয়েছেন নেইমার, শঙ্কায় বিশ্বকাপে খেলা  

প্রকাশ : ২১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আবারও চোট পেয়েছেন নেইমার, শঙ্কায় বিশ্বকাপে খেলা   
আবারও চোটে পেয়েছেন নেইমার। ছবি: সংগৃহীত

ফিটনেসজনিত কারণে নেইমারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত ঠিকই ২৬ সদস্যের ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন তিনি। ব্রাজিল দলে ডাক পাওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও চোটে পড়েছেন এই সেলেসাও তারকা। 

এবার ডান পায়ের কাফে সমস্যা ধরা পড়েছে নেইমারের। ফলে তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কিছুটা হলেও শঙ্কা তৈরি হয়েছে। 

বুধবার (২০ মে) সান্তোসের মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, নেইমারের ডান কাফে ২ মিলিমিটারের একটি ‘ইডিমা’ বা ফোলা ধরা পড়েছে। যদিও ক্লাবের পক্ষ থেকে এটিকে গুরুতর চোট বলা হয়নি, তবে বিশ্বকাপের আগে নেইমারের জন্য একেবারেই অস্বস্তিকর।

চোটের কারণে ইতোমধ্যেই সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে পারেননি নেইমার। গ্রেমিওর বিপক্ষের লিগ ম্যাচেও তাকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সময়ের সঙ্গে লড়াই করে ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার চেষ্টা করছেন তিনি।

তবে সময় মতো নেইমার জাতীয় দলে যোগ দিতে পারবেন বলে আশাবাদী সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব। তিনি বলেন, 'নেইমারের ছোটখাটো কাফ ইনজুরি হয়েছে, একটি ইডিমা ধরা পড়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী সে আগামী সপ্তাহে জাতীয় দলে যোগ দেওয়ার মতো অবস্থায় পৌঁছে যাবে।'

বিষয় : ফুটবল ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল ফুটবল দল নেইমার

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আবারও চোট পেয়েছেন নেইমার, শঙ্কায় বিশ্বকাপে খেলা  

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ফিটনেসজনিত কারণে নেইমারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত ঠিকই ২৬ সদস্যের ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন তিনি। ব্রাজিল দলে ডাক পাওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও চোটে পড়েছেন এই সেলেসাও তারকা। 

এবার ডান পায়ের কাফে সমস্যা ধরা পড়েছে নেইমারের। ফলে তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কিছুটা হলেও শঙ্কা তৈরি হয়েছে। 

বুধবার (২০ মে) সান্তোসের মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, নেইমারের ডান কাফে ২ মিলিমিটারের একটি ‘ইডিমা’ বা ফোলা ধরা পড়েছে। যদিও ক্লাবের পক্ষ থেকে এটিকে গুরুতর চোট বলা হয়নি, তবে বিশ্বকাপের আগে নেইমারের জন্য একেবারেই অস্বস্তিকর।

চোটের কারণে ইতোমধ্যেই সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে পারেননি নেইমার। গ্রেমিওর বিপক্ষের লিগ ম্যাচেও তাকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সময়ের সঙ্গে লড়াই করে ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার চেষ্টা করছেন তিনি।

তবে সময় মতো নেইমার জাতীয় দলে যোগ দিতে পারবেন বলে আশাবাদী সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব। তিনি বলেন, 'নেইমারের ছোটখাটো কাফ ইনজুরি হয়েছে, একটি ইডিমা ধরা পড়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী সে আগামী সপ্তাহে জাতীয় দলে যোগ দেওয়ার মতো অবস্থায় পৌঁছে যাবে।'

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ