পরিবেশ কণ্ঠ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

দেশীয় অস্ত্রের মহড়া, সোনারগাঁয়ে সংঘর্ষে আহত ১০

সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়েন।

আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে, একই এলাকায় বারবার সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত স্থায়ী সমাধান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

দেশীয় অস্ত্রের মহড়া, সোনারগাঁয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ