ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় দীর্ঘদিনের যানজট ও সড়ক দুর্ঘটনা নিরসনে সরেজমিন পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
শনিবার তিনি কাঁচপুর সেতু ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখেন এবং যানজটের কারণ ও দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং কাঁচপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, “কাঁচপুর এলাকায় যানজট ও দুর্ঘটনা একটি দীর্ঘদিনের সমস্যা। এটি সমাধানে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে।”
তিনি আরও জানান, মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন ও উদ্যোগের মাধ্যমে কাঁচপুর এলাকার দীর্ঘদিনের যানজট ও দুর্ঘটনা সমস্যার স্থায়ী সমাধান মিলবে।
পরি-কন্ঠ/মুয়াজ:
দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের যানজট ও দুর্ঘটনা শুধু একটি এলাকার সমস্যা নয়, বরং জাতীয় অর্থনীতি ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই টেকসই সমাধানের জন্য সমন্বিত পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন