পরিবেশ কণ্ঠ

পরিমাপে কারচুপি ও নথিপত্রে অসংগতি; ভোক্তা অধিকার রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনিয়মে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার নয়াপুর বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান নিশ্চিত করতে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে আকস্মিক পরিদর্শন করা হয়। এ সময় পাম্পের মিটার ও মজুদ সংক্রান্ত নথিপত্রে উল্লেখযোগ্য অসংগতি ধরা পড়ে।

অনিয়ম প্রমাণিত হওয়ায় ফিলিং স্টেশনটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিববুল্লাহসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

ইউএনও আসিফ আল জিনাত বলেন, “ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বাজারে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পরি-কন্ঠ/মুয়াজ:

ভোক্তার অধিকার সুরক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব—এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

রোববার, ২৯ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনিয়মে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার নয়াপুর বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান নিশ্চিত করতে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে আকস্মিক পরিদর্শন করা হয়। এ সময় পাম্পের মিটার ও মজুদ সংক্রান্ত নথিপত্রে উল্লেখযোগ্য অসংগতি ধরা পড়ে।

অনিয়ম প্রমাণিত হওয়ায় ফিলিং স্টেশনটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিববুল্লাহসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

ইউএনও আসিফ আল জিনাত বলেন, “ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বাজারে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পরি-কন্ঠ/মুয়াজ:

ভোক্তার অধিকার সুরক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব—এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ