হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালী শহরের বনানী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আজাহার খান কবির হোসেন, রাসেল তালুকদার ও তাঁদের এক সহযোগী। রাসেল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পুলিশ বলেছে, অভিযুক্ত ব্যক্তিরা পরিকল্পিতভাবে হানিট্র্যাপে ফেলে ওই ওষুধ ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আদায় করা হয়। এরপর আরও টাকা দাবি করলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনানী এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা একই কৌশলে এক চাকরিজীবীর কাছ থেকেও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন