পরিবেশ কন্ঠ

বিশ্বকাপের আগে যাদের বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে বাংলাদেশ

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১৪ জুন। ফাইল ছবি

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ আগামী ৬ জুন। লাফবরোতে সেদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে জ্যোতিরা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছে ব্ল্যাক ক্যাপরা। ৯ জুন একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়েছে আইরিশরা।

আগামী ২৫ মে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। প্রথমে জ্যোতিদের গন্তব্য স্কটল্যান্ড। সেখানে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে দলটি। সেই সিরিজ শেষ করে ধরবে ইংল্যান্ডের বিমান।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে মোট ১২ দল। দুটি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপের লড়াইয়ে নামবে। ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের বাকি প্রতিপক্ষরা হলো ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ১২ জুন; প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১৭ জুন প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ২০ জুন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৫ জুন খেলবে ভারতের বিপক্ষে। ২৮ জুন নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সম্প্রতি দল দিয়েছে বাংলাদেশ। দল গড়া হয়েছে অভিজ্ঞ এবং তারুণ ক্রিকেটারদের সমন্বয়ে। দলে আছেন সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, স্বর্ণা আক্তারদের মতো পরিচিত মুখরা।

বিষয় : খেলা ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বিশ্বকাপের আগে যাদের বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ আগামী ৬ জুন। লাফবরোতে সেদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে জ্যোতিরা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছে ব্ল্যাক ক্যাপরা। ৯ জুন একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়েছে আইরিশরা।

আগামী ২৫ মে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। প্রথমে জ্যোতিদের গন্তব্য স্কটল্যান্ড। সেখানে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে দলটি। সেই সিরিজ শেষ করে ধরবে ইংল্যান্ডের বিমান।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে মোট ১২ দল। দুটি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপের লড়াইয়ে নামবে। ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের বাকি প্রতিপক্ষরা হলো ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ১২ জুন; প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১৭ জুন প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ২০ জুন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৫ জুন খেলবে ভারতের বিপক্ষে। ২৮ জুন নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সম্প্রতি দল দিয়েছে বাংলাদেশ। দল গড়া হয়েছে অভিজ্ঞ এবং তারুণ ক্রিকেটারদের সমন্বয়ে। দলে আছেন সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, স্বর্ণা আক্তারদের মতো পরিচিত মুখরা।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৬ পরিবেশ কন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত