রাজধানীতে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় ও রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাস্তা বন্ধ করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো হলে তিনি আর কার্যালয়ে আসবেন না।
শনিবার রাতে রাজধানীর নয়াপল্টন-এ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয়ে আসা প্রয়োজন হলেও প্রতিদিন যদি রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়, তাহলে তা দলের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। এতে সাধারণ মানুষের কষ্ট বাড়বে এবং দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি অফিসে আসতে চাই, আপনাদের সঙ্গে দেখা করতে চাই, সাংগঠনিক কাজ করতে চাই। কিন্তু রাস্তা বন্ধ থাকলে সেটা সম্ভব নয়। তাই যদি আমাকে দেখতে চান, তাহলে অবশ্যই রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে।”
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ দলের প্রতি অনেক প্রত্যাশা রাখে। তাই আইন-শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে এবং কোনোভাবেই সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হওয়া যাবে না।
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে নানা চ্যালেঞ্জ রয়েছে। এই অবস্থায় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সহায়তা করারও আহ্বান জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে তিনি তাৎক্ষণিকভাবে রাস্তা খালি করার নির্দেশ দেন এবং বলেন, “আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা ক্লিয়ার করতে হবে। সবাই বাম দিকে সরে দাঁড়িয়ে যান, যেন যান চলাচল স্বাভাবিক হয়।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, পরিবেশ স্বাভাবিক থাকলে তিনি নিয়মিত কার্যালয়ে আসবেন। অন্যথায় মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় এনে তাঁর পক্ষে আসা সম্ভব হবে না।
পরি-কন্ঠ/মুয়াজ

রোববার, ২৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন