নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহাসিক লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্র নদের তীরে আজ বুধবার বিকেল থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ‘মহাষ্টমী স্নানোৎসব’। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশ-বিদেশ থেকে আগত হাজারো পুণ্যার্থী পবিত্র সলিলে অবগাহন করবেন।
আয়োজক কমিটি ও পঞ্জিকা সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টা ১৭ মিনিটে স্নান শুরু হয়ে বৃহস্পতিবার বেলা ২টা ৫৯ মিনিটে শেষ হবে।
উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার জানান, পুণ্যার্থীদের সুবিধার্থে ২৪টি স্নানঘাট সংস্কার করা হয়েছে। নদের কচুরিপানা অপসারণ, বিশুদ্ধ পানির জন্য অর্ধশত নলকূপ স্থাপন, নারীদের কাপড় পরিবর্তনের বিশেষ কক্ষ নির্মাণ এবং ২০০টি অস্থায়ী টয়লেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ৬২টি সেবা ক্যাম্প চালু করা হয়েছে।
প্রায় এক দশক আগে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার গুজবে পদদলিত হয়ে ১০ তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনার কথা বিবেচনায় নিয়ে এবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, পুলিশ, আনসার ও র্যাবের সহস্রাধিক সদস্য মোতায়েন রয়েছে। তিন কিলোমিটার এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নদীতে নৌ-পুলিশ ও সড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে।
উদযাপন কমিটির নেতারা জানিয়েছেন, এবার অতীতের যেকোনো সময়ের চেয়ে পুণ্যার্থীর সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে কয়েক হাজার বিদেশি পুণ্যার্থী ইতোমধ্যে লাঙ্গলবন্দে পৌঁছেছেন।
উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ বিকেলে লাঙ্গলবন্দ স্নানঘাটসংলগ্ন চিড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
Tag/Topic: লাঙ্গলবন্দ, মহাষ্টমী স্নানোৎসব, ব্রহ্মপুত্র নদ, নারায়ণগঞ্জ, ধর্মীয় উৎসব, পুণ্যস্নান, নিরাপত্তা ব্যবস্থা

বুধবার, ২৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন