পরিবেশ কন্ঠ

সিনেমাপ্রেমীদের নজর এখন ফ্রান্সে

প্রকাশ : ১১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিনেমাপ্রেমীদের নজর এখন ফ্রান্সে
এবারের প্রতিযোগিতা বিভাগে আলোচনায় রয়েছে স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভারের নতুন চলচ্চিত্র ‘বিটার ক্রিসমাস’।

ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর কান-এ মঙ্গলবার (১২ মে) থেকে শুরু হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এ আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত । 

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শহরের বিখ্যাত পালে দে ফেস্টিভাল প্রাঙ্গণে। এর মধ্য দিয়েই লাল গালিচার আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হবে । 

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে থাকছেন ফরাসি অভিনেত্রী আই হাইদারা। প্রধান প্রতিযোগিতা বিভাগের জুরি সভাপতির দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান পরিচালক পার্ক চান-উক।

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে মোট ২২টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নির্মাতাদের এসব চলচ্চিত্র মর্যাদাপূর্ণ সোনালি পাম পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

উৎসব চলাকালে চলচ্চিত্র প্রদর্শনী, প্রিমিয়ার, সংবাদ সম্মেলন এবং আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারের কার্যক্রম একযোগে চলবে। সাধারণত এ উৎসবে ১০০টিরও বেশি দেশের চলচ্চিত্র ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ থাকে। 

এবার বিশেষ সম্মানসূচক ‘সোনালি পাম’ দেওয়া হবে নিউজিল্যান্ডের পরিচালক পিটার জ্যাকসন এবং মার্কিন সংগীত ও চলচ্চিত্রশিল্পী বারবারা স্ট্রাইস্যান্ডকে।

প্রতিযোগিতা বিভাগে আলোচনায় রয়েছে স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভারের নতুন চলচ্চিত্র ‘বিটার ক্রিসমাস’।

এবারের আসরে কোনো নির্দিষ্ট প্রতিপাদ্য ঘোষণা করা হয়নি। তবে নতুন প্রজন্মের নির্মাতাদের অংশগ্রহণ, বিশ্ব সিনেমার বৈচিত্র্য এবং নারী-পুরুষ চলচ্চিত্রকারদের সমান প্রতিনিধিত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে।আরও পড়ুনআরও পড়ুনগার দ্যু নর্দ: ফ্রান্সের বুকে এক টুকরো বাংলাদেশ

উৎসবের সমাপনী দিন ২৩ মে সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগের পুরস্কার ঘোষণা করা হবে।  এর মধ্য দিয়েই শেষ হবে এবারের আসর।  তবে পুরো উৎসবজুড়ে কান শহর থাকবে বিশ্ব সিনেমার কেন্দ্রবিন্দুতে।

বিষয় : ফ্রান্স কান চলচ্চিত্র উৎসব

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

সোমবার, ১১ মে ২০২৬

সিনেমাপ্রেমীদের নজর এখন ফ্রান্সে

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক: ডা. মো: সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৬ পরিবেশ কন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত