পরিবেশ কন্ঠ

শেখ হাসিনাকে ফেরাতে আইনি উদ্যোগ: সংসদীয় কমিটি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনাকে ফেরাতে আইনি উদ্যোগ: সংসদীয় কমিটি

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে স্বচ্ছ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের বর্তমান অবস্থান পরিষ্কার করা হয়েছে। বৈঠকে জানানো হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার সুনির্দিষ্ট কূটনৈতিক ও আইনগত সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। সরকারপ্রধানের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ আগে’ নীতিকে কেন্দ্র করেই প্রতিটি বৈদেশিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিটিকে আশ্বস্ত করা হয়। 

বর্তমান সরকার যেকোনো দেশের সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখার পাশাপাশি পররাষ্ট্রনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রাখতে বদ্ধপরিকর। বৈঠকে উপস্থিত সদস্যরা বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার ওপর আলোকপাত করেন। নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং মানব পাচার রোধের বিষয়টিও আলোচনার কেন্দ্রে ছিল। বৈঠকে উপস্থাপন করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, অতীতে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় যে পদ্ধতিগত ত্রুটি ছিল, তা বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

এ সংকট থেকে উত্তরণে প্রবাসী কর্মীদের তথ্যের সঠিক যাচাই-বাছাই নিশ্চিত করা এবং রিক্রুটিং এজেন্সির কার্যক্রমে স্বচ্ছতা আনার সুপারিশ করা হয়েছে। দালালদের দৌরাত্ম্য কমাতে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে চালু করা হয়েছে বিশেষ ‘মাইগ্রেশন উইং’। তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক ক্যাম্পেইনের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ বৈধ অভিবাসন সম্পর্কে অবগত থাকতে পারেন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী অক্টোবরে রোহিঙ্গা ক্যাম্প সরেজমিনে পরিদর্শনের পরিকল্পনা গ্রহণ করেছে কমিটি। 

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রনীতি ও প্রবাসী কর্মীদের কল্যাণে সরকারের এই সক্রিয় ভূমিকা আগামী দিনে দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। 

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে আইনি উদ্যোগ: সংসদীয় কমিটি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ