পরিবেশ কন্ঠ

মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশান দিবসে উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা জানান।  মো. আসাদুজ্জামান বলেন, ফ্রিডম অব স্পিচ নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয় সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে। 

আইনমন্ত্রী বলেন, মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার। তিনি বলেন, এর আগে গণমাধ্যমের সম্পাদকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে আইনটির বিষয়ে। 

তিনি জানান, অনলাইনে কেউ সাংবাদিকতার নামে অপতথ্য যেন না ছড়াতে পারে সেবিষয়টিও বিবেচনায় রাখা হবে নতুন সাইবার সুরক্ষা আইনে।

বিষয় : আইন আদালত জাতীয়

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশান দিবসে উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা জানান।  মো. আসাদুজ্জামান বলেন, ফ্রিডম অব স্পিচ নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয় সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে। 

আইনমন্ত্রী বলেন, মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার। তিনি বলেন, এর আগে গণমাধ্যমের সম্পাদকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে আইনটির বিষয়ে। 

তিনি জানান, অনলাইনে কেউ সাংবাদিকতার নামে অপতথ্য যেন না ছড়াতে পারে সেবিষয়টিও বিবেচনায় রাখা হবে নতুন সাইবার সুরক্ষা আইনে।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ