পরিবেশ কন্ঠ

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় মাদক বিরোধী অভিযান

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় মাদক বিরোধী অভিযান
সংগৃহীত

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে, যা নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাসায় রাতভর অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ। এ সময় মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন।

মঙ্গলবার রাতে ভাটারা থানার আওতাধীন পুলিশ হাউজিং-১-এর একটি আবাসিক ভবনে গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল এ অভিযান চালায়।

সেখানে রাতভর ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার চলার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, অভিযানে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। সেখান থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

শফিকুল ইসলাম জানান, বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। তিনি এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দেওয়া হয়েছিল। একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে এটি পরিচালিত হতো। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ মাদক সেবনের দ্রব্য, মদসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

ডিবির একটি সূত্রের দাবি, কো-হোস্ট মাহবুবুল আলমকে ছেড়ে দেওয়ার জন্য অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির তদবির করেছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

সূত্রটি আরও জানায়, আড়াই তলা বিশিষ্ট ওই ভবনের থ্রিপ্লেক্স বাসাটিতে প্রায় প্রতি রাতেই মদসহ ডিজে পার্টির আয়োজন করা হতো।

এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় মাদক বিরোধী অভিযান

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ