পরিবেশ কন্ঠ

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে রাশিয়ার মামলা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে রাশিয়ার মামলা
সংগৃহীত

রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে এক নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ এনেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। 

বুধবার এক দাপ্তরিক বিবৃতিতে জানানো হয়েছে যে, দুরভের বিরুদ্ধে রাশিয়ার ফৌজদারি আইনের ২০৫.১ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে তাঁকে ইন্টারন্যাশনাল ওয়ান্টেড লিস্ট বা আন্তর্জাতিক অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত করার আইনি প্রক্রিয়াও জোরদার করা হয়েছে। 

এফএসবির দাবি অনুযায়ী, টেলিগ্রাম কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এমন কিছু চ্যানেল, চ্যাট রুম এবং বট সরাতে ব্যর্থ হয়েছে যা রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রুশ গোয়েন্দাদের অভিযোগ, এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে ইউক্রেনের বিশেষ সেবা সংস্থা এবং বিভিন্ন উগ্রবাদী সংগঠন রাশিয়ায় বড় ধরনের নাশকতা, সাইবার জালিয়াতি এবং এমনকি গণহত্যার মতো অপরাধের পরিকল্পনা ও সমন্বয় করছে। সংস্থাটি আরও জানিয়েছে যে, দুরভের এই উদাসীনতা এবং অ্যাপের নীতমালার কারণে বহু বেসামরিক মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের প্রাণহানি ঘটেছে এবং রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। 

বিশ্বজুড়ে বাক-স্বাধীনতা এবং গোপনীয়তার প্রবক্তা হিসেবে পরিচিত পাভেল দুরভ দীর্ঘকাল ধরেই ব্যবহারকারীদের তথ্য ফাঁাস করতে রুশ সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করে আসছেন। তবে এবারের অভিযোগের ধরণ অনেক বেশি গুরুতর। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হচ্ছে এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং জাতীয় নিরাপত্তা রক্ষার একটি অপরিহার্য পদক্ষেপ। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের আবহে টেলিগ্রাম এখন তথ্যের এক বিশাল উৎস হয়ে দাঁড়িয়েছে, যা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে মস্কো এখন এই কঠোর আইনি পথ বেছে নিয়েছে। বর্তমানে পাভেল দুরভ ঠিক কোথায় অবস্থান করছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এই মামলার বিষয়ে টেলিগ্রাম বা দুরভের ব্যক্তিগত প্রতিনিধিদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। এই ঘটনাটি আন্তর্জাতিক প্রযুক্তি মহলে এবং মানবাধিকার কর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। এটি কেবল একজনের বিরুদ্ধে মামলা নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্মের দায়বদ্ধতা এবং ব্যবহারকারীর গোপনীয়তার সীমারেখা নিয়ে বিশ্বজুড়ে এক নতুন বিতর্কের সূচনা করেছে। 

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে রাশিয়ার মামলা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ