পরিবেশ কন্ঠ

সোনারগাঁয়ে নতুন কুঁড়ির শিশু-কিশোরদের ক্রীড়া বাছাই প্রক্রিয়া শুরু


প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে নতুন কুঁড়ির শিশু-কিশোরদের ক্রীড়া বাছাই প্রক্রিয়া শুরু
ছবি: পরিবেশ কন্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে নতুন কুঁড়ি কর্মসূচির আওতায় বিভিন্ন খেলাধুলার বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সোনারগাঁও স্টেডিয়ামে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার শিশু-কিশোরদের অংশগ্রহণে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের ক্রীড়া প্রতিভা বিকাশে উৎসাহ প্রদান করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করা এবং তাদের দক্ষতা ও পারদর্শিতার ভিত্তিতে জাতীয় পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাছাই কার্যক্রমে সাঁতার, আত্মরক্ষামূলক মার্শাল আর্ট, ফুটবল, ব্যাডমিন্টন, ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

এ সময় সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কুঁড়ি কর্মসূচির মাধ্যমে সোনারগাঁয়ের প্রতিভাবান শিশু-কিশোরেরা নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনে সক্ষম হবে।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


সোনারগাঁয়ে নতুন কুঁড়ির শিশু-কিশোরদের ক্রীড়া বাছাই প্রক্রিয়া শুরু

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে নতুন কুঁড়ি কর্মসূচির আওতায় বিভিন্ন খেলাধুলার বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সোনারগাঁও স্টেডিয়ামে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার শিশু-কিশোরদের অংশগ্রহণে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের ক্রীড়া প্রতিভা বিকাশে উৎসাহ প্রদান করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করা এবং তাদের দক্ষতা ও পারদর্শিতার ভিত্তিতে জাতীয় পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাছাই কার্যক্রমে সাঁতার, আত্মরক্ষামূলক মার্শাল আর্ট, ফুটবল, ব্যাডমিন্টন, ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

এ সময় সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কুঁড়ি কর্মসূচির মাধ্যমে সোনারগাঁয়ের প্রতিভাবান শিশু-কিশোরেরা নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনে সক্ষম হবে।


পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ