পরিবেশ কন্ঠ

সোনারগাঁয়ে ডাম্পিং স্টেশন না করার দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে ডাম্পিং স্টেশন না করার দাবিতে মানববন্ধন
পরিবেশ কন্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৪নং রাইজদিয়া গ্রামে অস্থায়ী ডাম্পিং স্টেশন না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। 

সোমবার  (২৬ অক্টোবর) সকালে রাইজদিয়া গ্রামের ঈদগাহ ও কবরস্থানের পাশে প্রস্তাবিত ডাম্পিং স্টেশন না করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ পৌরসভার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের সমস্যা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানের লক্ষ্যে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত পৌরসভার রাইজদিয়া গ্রামে ঈদগাহ ও কবরস্থানের পাশে প্রায় ৪৫ শতাংশ জমিতে একটি অস্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের নির্দেশনা দিয়েছেন।

রাইজদিয়া গ্রামে অস্থায়ী ডাম্পিং স্টেশন না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী

তবে প্রস্তাবিত স্থানে ডাম্পিং স্টেশন স্থাপন করা হলে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ময়লা-আবর্জনার দুর্গন্ধে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, জনবসতিপূর্ণ এলাকায় এবং ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন স্থাপন করা হলে স্থানীয়দের দুর্ভোগ বাড়বে। এ কারণে তাঁরা প্রস্তাবিত স্থান থেকে ডাম্পিং স্টেশনটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশের বিষয়টি বিবেচনা করে তাঁরা ডাম্পিং স্টেশনটি অন্যত্র স্থানান্তরের দাবিতে পৌর প্রশাসক বরাবর লিখিত আবেদন করবেন।

এলাকাবাসীর প্রত্যাশা, তাঁদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবেশবান্ধব ও জনস্বাস্থ্যসম্মত স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় এলাকার সর্বস্তরের নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ডাম্পিং স্টেশন না করার দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ