পরিবেশ কন্ঠ

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা কর্মশালা

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা কর্মশালা
পরিবেশ কন্ঠ

রাজশাহীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের যৌথ উদ্যোগে সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল সাড়ে ৪টায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোর্শেদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

প্রশিক্ষণে বিষধর ও নির্বিষ সাপ চেনার উপায়, সর্পদংশন প্রতিরোধ, দংশনের পর করণীয় ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাপ উদ্ধার, নিরাপদে ধরার কৌশল এবং উদ্ধার করা সাপকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা বলেন, সাপ পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। অজ্ঞতা ও আতঙ্কের কারণে অনেক সময় নিরীহ সাপও মানুষের হাতে মারা পড়ে। একই সঙ্গে সর্পদংশনের পর ভুল চিকিৎসা বা কুসংস্কারের আশ্রয় নেওয়ায় মৃত্যুর ঘটনাও ঘটে। তাই সাপ সম্পর্কে সঠিক ধারণা তৈরি এবং দংশনের পর দ্রুত চিকিৎসা নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় সহায়ক হিসেবে তালগাছের চারাও বিতরণ করা হয়।

পরে হাউজিং এস্টেট মসজিদের মাঠে ৫০টি তালগাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ এবং জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরি-কন্ঠ/ মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা কর্মশালা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ