পরিবেশ কন্ঠ

ঘরে বসেই মিলবে সিউকের সেবা, প্রবাসীদের বিশেষ সুবিধা

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঘরে বসেই মিলবে সিউকের সেবা, প্রবাসীদের বিশেষ সুবিধা
সংগৃহীত

নাগরিক দুর্ভোগ লাঘব ও দ্রুত সেবা নিশ্চিতে এক মাসের মধ্যে ভবন নকশা অনুমোদনের ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে সিউক।

নাগরিক ভোগান্তি কমাতে এবং আবাসন সেবা আধুনিকায়নের লক্ষ্যে সিলেটে চালু হচ্ছে ইলেকট্রনিক নির্মাণ অনুমোদন ব্যবস্থা বা ইসিপিএস। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) এই ডিজিটাল উদ্যোগ হাতে নিয়েছে। এর ফলে এখন থেকে ঘরে বসেই ভবন নকশা অনুমোদনের আবেদন জানানো যাবে। সংস্থাটি আবেদন জমার সর্বোচ্চ এক মাসের মধ্যে নকশা অনুমোদনসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

শনিবার সিউকের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংস্থাটির কর্মকর্তারা জানান, আগামী ৫ ও ৬ অক্টোবর সিলেটে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হবে। রিকাবীবাজার স্টেডিয়ামসংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে প্রথম দিন আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ও ইসিপিএস ব্যবস্থার যাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে আবাসন ও পরিকল্পিত নগরায়ণ বিষয়ক নানা প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নাগরিক সেবা সহজ করতেই এই ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে সেবাপ্রার্থীরা ঘরে বসেই আবেদন জমা ও এর সার্বিক অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। তিনি আরও জানান, বৈদেশিক মুদ্রা প্রেরণকারী প্রবাসীদের সুবিধার্থে চালু হচ্ছে ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’। সিলেটকে পর্যটন ও আধুনিক পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করতে নগর পরিকল্পনায় তরুণ প্রজন্মসহ সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করার জোরালো প্রয়াস চলছে।

দুই দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে আম্বরখানা গার্লস স্কুল এবং ব্লু বার্ড স্কুলে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। এছাড়া টেকসই আবাসন সংক্রান্ত বিশেষজ্ঞ সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। সিউক কর্তৃপক্ষের প্রত্যাশা, স্বয়ংক্রিয় এ অনুমোদনের ফলে সিলেটের আবাসন খাতে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্যের অবসান ঘটবে।

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ঘরে বসেই মিলবে সিউকের সেবা, প্রবাসীদের বিশেষ সুবিধা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ