পরিবেশ কন্ঠ

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশ যাত্রী

কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার দুপুরে উপজেলার তেজেরবাজার এলাকায়। ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকামুখী লেনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনার মুহূর্তে ট্রেনে থাকা কয়েকশ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও অন্তত এক ডজন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা দাবি করেছেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাওটী স্টেশনের অদূরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রেনের কয়েকটি বগি সম্পূর্ণভাবে রেললাইন থেকে নিচে নেমে যায় এবং বাঁকা হয়ে যায়। এসময় বগির ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার করে ছোটাছুটি শুরু করেন।

ট্রেনে থাকা একাধিক যাত্রী জানান, ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটের পর নাঙ্গলকোট স্টেশন ছেড়ে আসে। অন্যান্য দিনের তুলনায় এদিন ট্রেনটির গতি বেশ বেশি ছিল বলে যাত্রীদের অনেকেই অভিযোগ করেছেন। নাওটী স্টেশন পার হওয়ার পরপরই হঠাৎ বিকট শব্দসহ ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের ভেতরে হুড়োহুড়ি শুরু হয়। একাধিক যাত্রী মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। কয়েকজনের মাথা ফেটে রক্তক্ষরণ হয়। হুড়োহুড়ি করতে গিয়ে পদপিষ্ট হয়ে আরও কয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

ট্রেনে থাকা যাত্রী নাহিদা আক্তার বলেন, "চলতি পথে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়েন। কয়েকজন পদপিষ্ট হন। তাড়াহুড়ো করে নিচে নেমে দেখি, ধোঁয়া বের হচ্ছে। তখন চারদিকে চিৎকার আর কান্নার রোল পড়ে যায়। আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি।"

আরেক যাত্রী মো. সেলিম মিয়া বলেন, "ট্রেনটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতিতে চলছিল। হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে যায়। আমরা বুঝতে পারি বগি লাইনচ্যুত হয়েছে। অনেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। অনেকের লাগেজ ও মালামাল ছিটকে পড়ে যায়।"

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, "দুর্ঘটনার খবরটি পেয়েছি। হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানতে পারিনি। একটু পর ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাবে। রেললাইন মেরামত করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।"

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী বহু যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী ট্রেন। কয়েক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশ যাত্রী

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ