পরিবেশ কন্ঠ

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির শুভেচ্ছা জ্ঞাপন

ক্লিন- এর ১৬তম বছরে পদার্পন

ক্লিন- এর ১৬তম বছরে পদার্পন
ছবি: ক্লিন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের খুলনায় ২০১০ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) ১৬তম বছরে পদার্পণ করেছে। জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি মোকাবেলায় কাজ করা এই সংস্থাটিকে শুভেচ্ছা জানিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।

জানা গেছে, ক্লিনের কার্যক্রম শুধু গাছ লাগানো বা দুর্যোগ ত্রাণে সীমাবদ্ধ নয়; সংস্থাটি জলবায়ু ন্যায়বিচার, নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর এবং খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে চলেছে। সংস্থাটি প্রান্তিক কৃষক, নারী উৎপাদক, জেলে, বনবাসী এবং আদিবাসী সম্প্রদায়ের সাথে কাজ করে—যারা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি বিগত দুই বছর ধরে সংস্থাটির উন্নয়ন সহযোগি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। ক্লিনের ১৬তম বছরে পদার্পণে সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও মহাসচিব মীযানুর রহমান এক শুভেচ্ছা বার্তায় সংস্থাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় ক্লিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনেও সংস্থাটির সাথে মিলে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

ছবি: প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উল্লেখ্য, ক্লিন দীর্ঘদিন ধরে উপকূলীয় সম্প্রদায়ের জীবিকা সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। সংস্থাটির ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে পরিবেশ ও উন্নয়ন কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ক্লিন- এর ১৬তম বছরে পদার্পন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ