পরিবেশ কণ্ঠ

সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে পরিবার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী হাবিবুল্লা (হবি) (৫০) জানান, একই এলাকার মৃত নূরুল হক গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৬ মার্চ এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ২৭ মার্চ তালতলা তদন্ত কেন্দ্র-এ লিখিত অভিযোগ দায়ের করেন।তিনি আরও জানান, অভিযোগ দেওয়ার পরদিন রাতেই অজ্ঞাত দুর্বৃত্তরা তার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সঙ্গে ঘরের টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। আকস্মিক হামলায় পরিবারের সদস্যরা আতঙ্কে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন।পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মো. মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন হাবিবুল্লা। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”পরি-কন্ঠ/মুয়াজ

সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে পরিবার