পরিবেশ কন্ঠ

হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আমাদের দৃষ্টিকোণ থেকে হরমুজ প্রণালী সকল বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে তাদের অবশ্যই আমাদের নৌবাহিনীর সাথে সহযোগিতা করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে হরমুজ প্রণালী সকল বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে তাদের অবশ্যই আমাদের নৌবাহিনীর সাথে সহযোগিতা করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেই জলপথে নৌ চলাচলে বাধা দেয়নি, যে পথ দিয়ে বিশ্বের তেল চালানের একটি উল্লেখযোগ্য অংশ চলাচল করে। আমরা কোনো বাধা সৃষ্টি করিনি; আমেরিকাই এই অবরোধ তৈরি করেছে এবং আমি আশা করি আমেরিকার চাপানো এই অবৈধ অবরোধ তুলে নেয়ার মাধ্যমে এই পরিস্থিতির অবসান ঘটবে। উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সামুদ্রিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ পথ, বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর আন্তর্জাতিক মনোযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন। তথ্যসূত্র: মিডল ইস্ট আই ও সিএনবিসি-টিভি১৮ 

হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি