পরিবেশ কণ্ঠ

দুই কার্গো এলএনজি ও ১ লাখ টন ডিজেল কিনছে সরকার

বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে জরুরি ভিত্তিতে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ১ লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বছরের ১৪তম বৈঠকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।এছাড়া বৈঠকে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে আন্তর্জাতিক ক্রয়ের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে। ৫০ পিপিএম সালফারযুক্ত এই ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৮৯ কোটি ২৯ লাখ টাকা। দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দুই কার্গো এলএনজি ও ১ লাখ টন ডিজেল কিনছে সরকার