পরিবেশ কন্ঠ

ট্রিপল সেঞ্চুরি করে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে হৃদয় 

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ট্রিপল সেঞ্চুরি করে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে হৃদয় 
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচটি। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াড থেকে এসেছে একাধিক পরিবর্তন। 

টেস্ট দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। এতে প্রত্যাশিতভাবেই দলে এসেছেন হৃদয়।

এছাড়া জাকের আলী অনিকও সুযোগ পেয়েছেন। জাকের দক্ষিণ আফ্রিকায় ৯৪ রান করার আগে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিলেট ও রাজশাহীতে পরপর তিন ইনিংসে তিনটি ফিফটি পেয়েছিলেন। 

বাংলাদেশের সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন অমিত হাসান ও তাসকিন আহমেদ। তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, অমিত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে থাকলেও এবার তাকে আফগানিস্তান নেওয়া হচ্ছে না। ফলে তার অভিষেকের অপেক্ষা আরও বাড়লো।

এছাড়া পুর্নবাসন থেকে সুস্থতার পথে থাকা নাহিদ রানাকেও রাখা হয়নি এই টেস্টে। তার ওয়ার্কলোড কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। 

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

বিষয় : ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট আফগানিস্তান ক্রিকেট দল

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ট্রিপল সেঞ্চুরি করে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে হৃদয় 

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচটি। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াড থেকে এসেছে একাধিক পরিবর্তন। 

টেস্ট দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। এতে প্রত্যাশিতভাবেই দলে এসেছেন হৃদয়।

এছাড়া জাকের আলী অনিকও সুযোগ পেয়েছেন। জাকের দক্ষিণ আফ্রিকায় ৯৪ রান করার আগে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিলেট ও রাজশাহীতে পরপর তিন ইনিংসে তিনটি ফিফটি পেয়েছিলেন। 

বাংলাদেশের সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন অমিত হাসান ও তাসকিন আহমেদ। তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, অমিত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে থাকলেও এবার তাকে আফগানিস্তান নেওয়া হচ্ছে না। ফলে তার অভিষেকের অপেক্ষা আরও বাড়লো।

এছাড়া পুর্নবাসন থেকে সুস্থতার পথে থাকা নাহিদ রানাকেও রাখা হয়নি এই টেস্টে। তার ওয়ার্কলোড কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। 

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ