পরিবেশ কন্ঠ

গোলরক্ষকের বীরত্বে শিরোপার আরও কাছে আর্সেনাল

শেষ মুহূর্তের নাটক, গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্য আর ভিএআরের সিদ্ধান্তসব মিলিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে আর্সেনাল। ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়ে ২২ বছরের শিরোপা খরা কাটানোর আরও কাছে পৌঁছে গেছে মিকেল আর্তেতার দল।

পুরো ম্যাচজুড়েই আর্সেনালের রক্ষাকবচ হয়ে ছিলেন গোলরক্ষক দাভিদ রায়া। একাধিক নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি। শেষ পর্যন্ত ৮২ মিনিটে লিয়ান্দ্রো ট্রসার্ডের গোলে কাঙ্ক্ষিত ব্যবধান গড়ে তোলে আর্সেনাল।

তবে ম্যাচের আসল নাটক জমে ইনজুরি সময়ে। নির্ধারিত সময়ের পর যোগ করা অতিরিক্ত সময়ে কর্নার থেকে বল জালে জড়িয়ে দেয় ওয়েস্ট হ্যাম। তাতে মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে স্বাগতিক সমর্থকেরা। একই সঙ্গে ম্যানচেস্টার সিটির শিবিরেও স্বস্তির আভাস দেখা যাচ্ছিল।

কিন্তু গোলের পরপরই আপত্তি তোলে আর্সেনাল। তাদের দাবি ছিল, গোল হওয়ার আগে গোলরক্ষক দাভিদ রায়ার ওপর ফাউল করা হয়েছে। এরপর কয়েক মিনিট ধরে ভিডিও সহকারী রেফারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ম্যাচ কর্মকর্তা। দীর্ঘ অপেক্ষার পর গোল বাতিলের সিদ্ধান্ত আসে। তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে আর্সেনাল শিবির।

গোল বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েস্ট হ্যামের হতাশা বাড়লেও আনন্দে ভাসে গানাররা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এই জয়ে দুই ম্যাচ হাতে রেখে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনাল তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল। ২০০৪ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের হাতছানি এখন খুব কাছেই। বাকি দুই ম্যাচে জয় পেলেই দীর্ঘ অপেক্ষার অবসান হবে তাদের।

লন্ডন স্টেডিয়ামে আগের দুই সফরে গোলবন্যা বইয়ে দিলেও এবার আর্সেনালকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। ওয়েস্ট হ্যাম শুরু থেকেই লড়াকু ফুটবল খেলেছে এবং শেষ পর্যন্ত ম্যাচে ফেরার কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। তবে রায়ার দৃঢ়তা ও ভিএআরের সিদ্ধান্তে শেষ হাসি হেসেছে আর্সেনালই।

এখন শিরোপা নিশ্চিত করার পথে আর্সেনালের সামনে রয়েছে বার্নলি ও ক্রিস্টাল প্যালেস। অন্যদিকে ওয়েস্ট হ্যামের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। অবনমন এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্ট দরকার হলেও এই হারে তারা পিছিয়ে পড়েছে।

এদিকে আর্সেনালের জয় ম্যানচেস্টার সিটির শিরোপা দৌড়েও বড় চাপ তৈরি করেছে। শিরোপার লড়াই জমে উঠলেও এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে আর্সেনালই।

বিষয় : ফুটবল গোলরক্ষক আর্সেনাল

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

সোমবার, ১১ মে ২০২৬

গোলরক্ষকের বীরত্বে শিরোপার আরও কাছে আর্সেনাল

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক: ডা. মো: সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৬ পরিবেশ কন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত