দেশের অর্থনীতির হৃদস্পন্দন চট্টগ্রাম বন্দর তাদের নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করার প্রত্যয়ে বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো পালন করছে ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’। গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেও (চবক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবকের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) অতিরিক্ত সচিব মো: সামীমুজ্জামান। উদ্বোধনের পর বন্দরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র্যালি বের করা হয়। এ বছরের ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ এর প্রতিপাদ্য : ‘নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’। প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) বলেন, সুষ্ঠু ও নিরাপদ অপারেশনের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখা ও সমৃদ্ধ বন্দর উপহার দেয়া এই কর্মসূচির মূল লক্ষ্য। শুধু স্থাপনা নয় বন্দরের প্রত্যেক শ্রমিক-কর্মচারী ও অংশীজন সবার জানমাল, সম্পদ ও বন্দরের যন্ত্রপাতি সব কিছুকে একই ছাতার নিচে নিয়ে এসে নিরাপদ বন্দর নিশ্চিত করতে সপ্তাহব্যাপী ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ পালন করছে। বিজ্ঞপ্তি।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন