পরিবেশ কন্ঠ

চবকের আয়োজনে ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উদ্বোধন

প্রকাশ : ১১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চবকের আয়োজনে ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উদ্বোধন
চবকের আয়োজনে ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উদ্বোধন

দেশের অর্থনীতির হৃদস্পন্দন চট্টগ্রাম বন্দর তাদের নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করার প্রত্যয়ে বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো পালন করছে ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’। গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেও (চবক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবকের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) অতিরিক্ত সচিব মো: সামীমুজ্জামান। উদ্বোধনের পর বন্দরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এ বছরের ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ এর প্রতিপাদ্য : ‘নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’। প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) বলেন, সুষ্ঠু ও নিরাপদ অপারেশনের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখা ও সমৃদ্ধ বন্দর উপহার দেয়া এই কর্মসূচির মূল লক্ষ্য। শুধু স্থাপনা নয় বন্দরের প্রত্যেক শ্রমিক-কর্মচারী ও অংশীজন সবার জানমাল, সম্পদ ও বন্দরের যন্ত্রপাতি সব কিছুকে একই ছাতার নিচে নিয়ে এসে নিরাপদ বন্দর নিশ্চিত করতে সপ্তাহব্যাপী ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ পালন করছে। বিজ্ঞপ্তি।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

সোমবার, ১১ মে ২০২৬

চবকের আয়োজনে ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

দেশের অর্থনীতির হৃদস্পন্দন চট্টগ্রাম বন্দর তাদের নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করার প্রত্যয়ে বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো পালন করছে ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’। গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেও (চবক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবকের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) অতিরিক্ত সচিব মো: সামীমুজ্জামান। উদ্বোধনের পর বন্দরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এ বছরের ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ এর প্রতিপাদ্য : ‘নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’। প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) বলেন, সুষ্ঠু ও নিরাপদ অপারেশনের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখা ও সমৃদ্ধ বন্দর উপহার দেয়া এই কর্মসূচির মূল লক্ষ্য। শুধু স্থাপনা নয় বন্দরের প্রত্যেক শ্রমিক-কর্মচারী ও অংশীজন সবার জানমাল, সম্পদ ও বন্দরের যন্ত্রপাতি সব কিছুকে একই ছাতার নিচে নিয়ে এসে নিরাপদ বন্দর নিশ্চিত করতে সপ্তাহব্যাপী ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ পালন করছে। বিজ্ঞপ্তি।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ডা. মো: সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৬ পরিবেশ কন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত