লন্ডনের রাজপথে ইতিহাসের এক নতুন অধ্যায় লিখলেন কেনিয়ার অ্যাথলেট সেবাস্তিয়ান সাওয়ে। রবিবার অনুষ্ঠিত লন্ডন ম্যারাথনে অবিশ্বাস্য গতিতে দৌড়ে তিনি প্রথম মানব হিসেবে অফিশিয়াল কোনো প্রতিযোগিতায় দুই ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। ঘড়ির কাঁটা যখন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড ছুঁয়েছে, তখনই সাওয়ে ফিনিশিং লাইন অতিক্রম করে বিশ্বকে তাক লাগিয়ে দেন। কেনিয়ার এই অ্যাথলেটের এই অসামান্য অর্জনটি তার স্বদেশী কিংবদন্তি কেলভিন কিপটামের ২ ঘণ্টা ০০ মিনিট ৩৫ সেকেন্ডের আগের বিশ্বরেকর্ডটিকে ১ মিনিট ৫ সেকেন্ডের ব্যবধানে পেছনে ফেলেছে।
কেন এবং কীভাবে এই অসাধ্য সাধন হলো, তা নিয়ে ক্রীড়াবিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ। মূলত অদম্য ইচ্ছাশক্তি এবং নিখুঁত গতির সমন্বয়ে সাওয়ে এই জয় ছিনিয়ে নিয়েছেন। রেসের প্রথমার্ধে তিনি এক ঘণ্টারও কম সময় নিয়েছিলেন এবং দ্বিতীয়ার্ধে তার গতি আরও বাড়িয়ে মাত্র ৫৯ মিনিট ০১ সেকেন্ডে শেষ পথটুকু পাড়ি দেন। এর আগে ২০১৯ সালে এলিয়ুড কিপচোঘে দুই ঘণ্টার কম সময়ে দৌড়ালেও সেটি কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত পরিবেশে হওয়ায় অফিশিয়াল রেকর্ড হিসেবে গণ্য হয়নি। কিন্তু সাওয়ে লন্ডনের উন্মুক্ত রাস্তায় প্রতিযোগিতামূলক ম্যারাথনে এই রেকর্ড গড়ে নিজেকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে গেলেন।
লন্ডন ম্যারাথনের শিরোপা ধরে রাখার পর উচ্ছ্বসিত সাওয়ে জানান, তিনি শুরু থেকেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন এবং দৌড়ের শেষ পর্যায়ে নিজেকে বেশ শক্তিশালী অনুভব করছিলেন। অন্যদিকে, নারী বিভাগেও এসেছে বড় সাফল্য। ইথিওপিয়ার টিগস্ট আসসেফা ০২ ঘণ্টা ১৫ মিনিট ৪১ সেকেন্ডে নতুন বিশ্বরেকর্ড গড়ে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন। খেলাধুলার ইতিহাসে এই দিনটি দীর্ঘকাল অমলিন হয়ে থাকবে।
পরি-কন্ঠ/মুয়াজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন