পরিবেশ কণ্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকায় ক্রমবর্ধমান চুরির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা জানমাল রক্ষায় নিজেরাই গ্রহণ করেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থা

সোনারগাঁ পৌর এলাকায় চুরির আতঙ্ক: রাতভর পাহারায় যুবকরা, দুই চোর আটক করে পুলিশে সোপর্দ

ছবি: পরিবেশ কন্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় সম্প্রতি চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ না থাকায় অবশেষে স্থানীয় যুবকরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাতভর পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে সামাজিক সংগঠক ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের কর্ণধার আল মাহমুদ সানির নেতৃত্বে যুবকদের একটি দল এলাকায় নিরাপত্তা জোরদারে কাজ শুরু করে। তিনি গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, অপরাধীরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং সব সময়ই ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থেকে তারা অপরাধ করে থাকে। তিনি আরও বলেন, " রাতভর পাহারা দেওয়া যুবকদের সহযোগিতা না করলে ভবিষ্যতে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে।”

তার এই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয়রা একত্রিত হয়ে পাহারা জোরদার করে এবং গত রাতে থেকে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত আজ সকালে দুই চোরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন— সজল (২২), পিতা: মৃত শফি, সাং: অর্জুন্দী এবং পারভেজ (২৭), পিতা: মৃত কামাল হোসেন, সাং: ছাপেরবন্দ।

পরে এলাকাবাসী তাদের সোনারগাঁ থানা পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে থানা পুলিশের ওসি (তদন্ত) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে এবং আটক দুজনকে থানায় নিয়ে আসে। 

এলাকাবাসীর দাবি, প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই অপরাধ দমন সম্ভব। তারা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

সোনারগাঁ পৌর এলাকায় চুরির আতঙ্ক: রাতভর পাহারায় যুবকরা, দুই চোর আটক করে পুলিশে সোপর্দ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় সম্প্রতি চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ না থাকায় অবশেষে স্থানীয় যুবকরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাতভর পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে সামাজিক সংগঠক ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের কর্ণধার আল মাহমুদ সানির নেতৃত্বে যুবকদের একটি দল এলাকায় নিরাপত্তা জোরদারে কাজ শুরু করে। তিনি গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, অপরাধীরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং সব সময়ই ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থেকে তারা অপরাধ করে থাকে। তিনি আরও বলেন, " রাতভর পাহারা দেওয়া যুবকদের সহযোগিতা না করলে ভবিষ্যতে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে।”

তার এই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয়রা একত্রিত হয়ে পাহারা জোরদার করে এবং গত রাতে থেকে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত আজ সকালে দুই চোরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন— সজল (২২), পিতা: মৃত শফি, সাং: অর্জুন্দী এবং পারভেজ (২৭), পিতা: মৃত কামাল হোসেন, সাং: ছাপেরবন্দ।

পরে এলাকাবাসী তাদের সোনারগাঁ থানা পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে থানা পুলিশের ওসি (তদন্ত) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে এবং আটক দুজনকে থানায় নিয়ে আসে। 

এলাকাবাসীর দাবি, প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই অপরাধ দমন সম্ভব। তারা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ