রাজধানীর ব্যস্ততম সড়ক ও পথচারীদের চলাচলের ফুটপাত দখলমুক্ত করতে বড় ধরনের অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করে দিয়েছে সংস্থাটি। জনভোগান্তি নিরসনে ডিএসসিসি’র এমন কঠোর পদক্ষেপ নগরবাসীর নজর কেড়েছে।
ডিএসসিসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু সায়েদাবাদেই নয়, উচ্ছেদ অভিযান চলেছে গুলিস্তানের জিপিও লিংক রোড ও বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশেও। দীর্ঘকাল ধরে জিপিও সংলগ্ন রাস্তার উভয় পাশের ফুটপাত অবৈধ অস্থায়ী দোকান ও স্থাপনার দখলে ছিল। এদিনের অভিযানে সেগুলো গুঁড়িয়ে দিয়ে চলাচলের পথ পুনরায় উন্মুক্ত করা হয়। এর ফলে সাধারণ পথচারীরা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন।
এদিকে, নগরীর শৃঙ্খলা ফেরাতে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শপিংমল ও মার্কেটের সামনে ফুটপাতে রাখা মালামাল অবিলম্বে নিজ উদ্যোগে সরিয়ে নিতে হবে। এই নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নগরবাসীকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর উপহার দিতে ডিএসসিসি’র এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
পরি-কন্ঠ/মুয়াজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন