প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
কমলাপুর রেলওয়ে স্টেশন
||
ঈদযাত্রায় চতুর্থ দিনে কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়।আজ মঙ্গলবার সকালে কমলাপুরে ঘরমুখো মানুষের এমন ঢল নেমেছে। তবে যাত্রীদের একটি অংশের অভিযোগ, টিকিট সংগ্রহ করতে গিয়ে এখনো ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে কাঙ্ক্ষিত দিনের টিকিট পাননি। তবুও পরিবার নিয়ে ছুটছেন গন্তব্যে।আজ উত্তরের ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। তবে যথা সময়ে ছেড়ে যাচ্ছে পূর্বাঞ্চলের ট্রেন। এতে স্বস্তি নিয়েই ঢাকা ছাড়ছেন এ রুটের যাত্রীরা।স্টেশনে যাত্রীদের সুবিধায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রেলওয়ে পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। টিকিট যাচাই থেকে শুরু করে যাত্রীদের প্ল্যাটফর্মে ওঠানামা পর্যন্ত নানা বিষয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ