কাস্টমস গোয়েন্দার তৎপরতায় প্রায় কোটি টাকা মূল্যমানের অবৈধ সিগারেট ও আমদানি নিষিদ্ধ Vape জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর(CIID)। আজ ০৯ এপ্রিল বৃহস্পতিবার CIID কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ৯১,৮৭,০০০/- (একানব্বই লক্ষ সাতাশি হাজার) টাকা মূল্যমানের ১,২৮,৮০০ (এক লক্ষ আটাশ হাজার আটশত) শলাকা অবৈধ সিগারেট ও ৫৫৫০ পিস Voltbar Switch Vape জব্দ হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা হতে আজ ০৯/০৪/২০২৬খ্রি: তারিখে দুবাই হতে আগত ফ্লাইট বিজি-১৪৮ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম এ শারজা হতে আগত ফ্লাইট জি-৯৫২৬ এর যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে সুকৌশলে লুক্কায়িত অবস্থায় সর্বমোট ৬৪৪ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করা হয়। আটককৃত সর্বমোট ৬৪৪ কার্টুন সিগারেট সংশ্লিষ্ট কাস্টম হাউস এ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জমা প্রদান করা হয়েছে। এছাড়াও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারফ্রেইট, ঢাকা কর্তৃক ফরেইন পোস্ট সর্টিং অফিস থেকে ২০ কার্টুন পণ্য আটক এবং কায়িক পরীক্ষণ করা হয়। কায়িক পরীক্ষায় আমদানি নিষিদ্ধ ৫৫৫০ পিস Voltbar Switch Vape পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২,১৫,০০০/- টাকা। এই বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য প্রতিবেদন কাস্টম হাউস চট্টগ্রাম বরাবর প্রেরণ কার্যক্রম চলমান রয়েছে।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID) অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্যে সহায়তার জন্য গুরুত্বপূর্ণ। CIID ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন