আসন্ন ফুটবল বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়ে বড়সড় সংশয় প্রকাশ করেছে ইরান। ভেন্যু পরিবর্তনের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে তেহরান যে আবেদন করেছিল, তার কোনো সদুত্তর না পাওয়ায় এই কঠোর অবস্থানে পৌঁছেছে তারা। মূলত যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ আয়োজিত হওয়া নিয়ে নিরাপত্তার অজুহাত তুলে ধরেছে দেশটি। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি কর্মকর্তা দানিয়ামালি জানান, ‘অনুরোধ এখনো বহাল আছে, কিন্তু আমরা ফিফার পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। যদি আমাদের দাবি গ্রহণ করা হয়, তবেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।’ বর্তমানে বিরাজমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলা ইরানের জন্য প্রায় অসম্ভব বলে তিনি মনে করেন।
বিশ্বকাপের সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হওয়ার কথা থাকলেও ২২ জুন বেলজিয়াম এবং ২৭ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার সূচি নির্ধারিত রয়েছে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাত ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ফুটবল ফেডারেশন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। ট্রাম্প ইরানি দলকে স্বাগত জানালেও তাদের জীবনের নিরাপত্তার বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘যেহেতু ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি আমাদের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তাই আমরা আমেরিকায় যাব না।’ ইরান বিকল্প হিসেবে মেক্সিকোতে তাদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, ‘এখানে কোনো প্ল্যান বি, সি বা ডি নেই; নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচ হবে।’ তবে ইরান যেন নির্বিঘ্নে খেলতে পারে, সে বিষয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। ইরানের ফুটবলাররা প্রস্তুতি চালিয়ে গেলেও শেষ পর্যন্ত সরকারি সবুজ সংকেত ছাড়া তাদের বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।
পরি-কন্ঠ/মুয়াজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন