দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের দুই জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রাত ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী কয়েকদিন সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পরিস্থিতির এই পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন