পরিবেশ কণ্ঠ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হেফাজত থেকে পালানো হত্যাচেষ্টা মামলার আসামি ইসমাঈলকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় তদন্ত কমিটি গঠন।

আড়াইহাজার থানার হেফাজত থেকে পালানো আসামি ইসমাঈল পুনরায় গ্রেপ্তার

সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ইসমাঈলকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে থানার হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার উচিৎপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইসমাঈলকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাঈল (৩০) উপজেলার চর কমলাপুর গ্রামের বাসিন্দা।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ বিল্লাল হোসেন বাদী হয়ে সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৫ নম্বর আসামি ছিলেন ইসমাঈল।

পুলিশের দাবি, ৩০ মার্চ বিকেলে ইসমাঈল থানায় উপস্থিত হলে তাকে আটক করা হয়। তবে মামলার বিষয়টি টের পেয়ে তিনি কৌশলে থানার ভেতর থেকেই পালিয়ে যান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান জোরদার করা হয় এবং একাধিক টিম মাঠে নামে।

পরবর্তীতে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়।

এ বিষয়ে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, থানার হেফাজত থেকে আসামি পালানোর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে কোনো ধরনের গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৩ মার্চ বিল্লাল হোসেন ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই মামলাটি দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার (১ এপ্রিল) সকালে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : আড়াইহাজার থানা আসামি পলায়ন

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

আড়াইহাজার থানার হেফাজত থেকে পালানো আসামি ইসমাঈল পুনরায় গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ইসমাঈলকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে থানার হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার উচিৎপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইসমাঈলকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাঈল (৩০) উপজেলার চর কমলাপুর গ্রামের বাসিন্দা।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ বিল্লাল হোসেন বাদী হয়ে সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৫ নম্বর আসামি ছিলেন ইসমাঈল।

পুলিশের দাবি, ৩০ মার্চ বিকেলে ইসমাঈল থানায় উপস্থিত হলে তাকে আটক করা হয়। তবে মামলার বিষয়টি টের পেয়ে তিনি কৌশলে থানার ভেতর থেকেই পালিয়ে যান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান জোরদার করা হয় এবং একাধিক টিম মাঠে নামে।

পরবর্তীতে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়।

এ বিষয়ে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, থানার হেফাজত থেকে আসামি পালানোর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে কোনো ধরনের গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৩ মার্চ বিল্লাল হোসেন ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই মামলাটি দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার (১ এপ্রিল) সকালে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ