নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের আমিন মার্কেট এলাকায় খাল কেটে মাটি লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে জামাল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ করেছেন খাল খনন কমিটির সভাপতি খোকন শিকদার।
অভিযোগ সূত্রে জানা যায়, আমিন মার্কেট সংলগ্ন একটি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। এতে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চলছিল।
খোকন শিকদার তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, খালটি এলাকার পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে খালের গঠন নষ্ট হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামাল মিয়া বলেন, “আমি ভেকু (খননযন্ত্র) বন্ধ করে দিয়েছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন