স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন দায়িত্বে অবহেলা বা ‘দুষ্টুমি’ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার বিকেলে হঠাৎ করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে।
মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অধিকাংশ ডাক্তারই হাসপাতালে উপস্থিত থাকে। তবে দুই-একজন দুষ্টুমি করে, তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’
এ সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। কোনো চিকিৎসক যদি দায়িত্ব অবহেলা করেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনের সময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয় : স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন