নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি রাস্তার গাছ কেটে রাস্তার জায়গা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে মো. আলমগীর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি রাস্তা দখলমুক্ত করা এবং গাছ কাটার ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব দড়িকান্দী-মুছারচর পাকা রাস্তা থেকে তিলাব পাকা রাস্তা পর্যন্ত প্রায় ৮০০ মিটার দীর্ঘ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরাদ্দে নির্মিত। প্রায় ১৪ ফুট প্রশস্ত এই সড়কটি ২০১৬ সালে ইটের সলিংয়ের মাধ্যমে নির্মাণ করা হয়। সড়কটি দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন চলাচল করেন।
স্থানীয়দের দাবি, একসময় সড়কটি মাটির রাস্তা ছিল। পরবর্তীতে জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হামিম সিকদার শিবলুর উদ্যোগে সরকারি বরাদ্দে রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও কাঠজাতীয় প্রায় দুই হাজার গাছের চারা রোপণ করা হয়।
অভিযোগ রয়েছে, জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের শহিদুল্লাহর ছেলে মো. আলমগীর হোসেন রাস্তার পাশে জমি ভরাট করে সরকারি রাস্তার জায়গা দখলের চেষ্টা করছেন। এ সময় রাস্তার পাশে লাগানো সরকারি গাছ কেটে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন তিনি।
এলাকাবাসীর আরও অভিযোগ, আলমগীর হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি রাস্তার গাছ কেটে রাস্তার জায়গা দখল করে দেয়াল নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে সড়কের স্বাভাবিক প্রশস্ততা কমে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি রাস্তার জায়গা দখলমুক্ত এবং গাছ কাটার ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বিএনপির রাজনীতি করি। আমার বিরুদ্ধে মাদক ও ডাকাতির মামলা রয়েছে। তবে বিএনপি করার কারণে আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।”
জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, “লোকমুখে জানতে পেরেছি, আলমগীর নামে এক ব্যক্তি সেখানে বাড়ি নির্মাণ করতে গিয়ে সরকারি গাছ কাটছেন এবং রাস্তার জায়গা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করছেন। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, সোনারগাঁ উপজেলা বন কর্মকর্তা আবু মুন্না বলেন, “সরকারি গাছ কাটার বিষয়টি আমরা জানতে পেরেছি। সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সরকারি রাস্তার জায়গা উদ্ধার, অবশিষ্ট গাছপালা রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হবে।
পরি-কন্ঠ /মুয়াজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন