আশির দশকে 'রাম তেরি গঙ্গা মৈলী' সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া বলিউড অভিনেত্রী মন্দাকিনীর সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের একটি ছবিকে কেন্দ্র করে বহু বছর ধরে চলা বিতর্ক ও নানা জল্পনা-কল্পনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজেই।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্দাকিনি জানান, দাউদের আমন্ত্রণে তিনি দুবাই যাননি। একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। পরে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে ওই ছবি তোলা হয়। সেই সময়ে বিষয়টি নিয়ে এতটা জল্পনা তৈরি হবে, তা তিনি বুঝতে পারেননি বলেই জানিয়েছেন অভিনেত্রী।
অতীতের সেই ঘটনা স্মরণ করে মন্দাকিনি বলেন, ‘একজন শিল্পী হিসাবে বহু মানুষের সঙ্গে দেখা করতে হয় তাকে। মানুষ কী লিখল বা বলল, তার ওপর আমাদের কোনো হাত থাকে না। একজন শিল্পীকে হাজারও মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হয় এবং আমাদের কাছে সবাই সমান। সেখানে অনেকের সমাগম ছিল; কাকে রেখে কাকে বাছবিচার করব? আমরা সেখানে একটি শো-এর জন্য গিয়েছিলাম। তার পরে, ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেখানেই ছবিটি তোলা হয়।
দাউদের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন কি না, সেই প্রশ্নের উত্তরে মন্দাকিনী স্পষ্ট করে বলেন, ‘না, দাউদ আমাকে আমন্ত্রণ জানাননি।’ সেই মুহূর্তে ছবিটি যে এত বড় বিতর্কের কারণ হয়ে উঠবে, তা তিনি বুঝতে পারেননি বলেও জানান অভিনেত্রী।
ছবিটি প্রকাশ্যে আসার পর মন্দাকিনীর সঙ্গে দাউদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়াতে থাকে। অভিনেত্রীর দাবি, সেই বিতর্ক তার চলচ্চিত্রজীবনে বড় প্রভাব ফেলেছিল। তার কথায়, ‘এই বিতর্ক আমার ক্যারিয়ারের অপূরণীয় ক্ষতি করেছে। পরে বুঝতে পেরেছিলাম, এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি নিজস্ব টিমের প্রয়োজন ছিল। তবে আমি সে সময় সব জায়গাতেই এই গুঞ্জন পুরোপুরি অস্বীকার করেছিলাম।’
রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা ময়লি’ সিনেমার মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে বড় পর্দায় অভিষেক ঘটে মন্দাকিনির। ছবিটির অভাবনীয় সাফল্য রাতারাতি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘রাজ কাপুরের কাজের ধরন এতই পরিশীলিত ছিল যে তাকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকত না। মনে হতো পরিবারেরই একজন অভিভাবক নির্দেশনা দিচ্ছেন। সেখানে কোনো অশোভন অনুভূতি ছিল না। গঙ্গা চরিত্রটিকে কলঙ্কিত করার যে মূল গল্প ছিল, পরিচ্ছন্ন নির্মাণের কারণে পর্দায় তার বিন্দুমাত্র ছাপ পড়েনি।’
উল্লেখ্য, ষাটটিরও বেশি বলিউড সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী তার ক্যারিয়ারে অনিল কাপুর, মিথুন চক্রবর্তী ও গোবিন্দার মতো প্রথম সারির নায়কদের সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন