পরিবেশ কন্ঠ

বিচ্ছেদের গুঞ্জনে শাহরুখকে বেছে নিলেন সুনীতা

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিচ্ছেদের গুঞ্জনে শাহরুখকে বেছে নিলেন সুনীতা
শাহরুখ খান ও সুনীতা আহুজা

বলিউড অভিনেতা গোবিন্দর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন স্ত্রী সুনীতা আহুজা।

বলিউড তারকা গোবিন্দকে ঘিরে চলমান বিবাহবিচ্ছেদ ও পরকীয়ার গুঞ্জন যেন থামছেই না। তরুণী সহ-অভিনেত্রীর সঙ্গে অভিনেতার ঘনিষ্ঠতার খবর গণমাধ্যমে চাউর হওয়ার মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। স্বামীর ব্যক্তিজীবন নিয়ে যখন চারদিকে সমালোচনা চলছে, ঠিক তখনই নিজের পছন্দের কথা অকপটে প্রকাশ করলেন তিনি। একটি টেলিভিশন অনুষ্ঠানের র‍্যাপিড-ফায়ার পর্বে শাহরুখ খান, শহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে কাউকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় সুনীতাকে।

কোনো রকম ইতস্তত না করেই তিনি কিং খান শাহরুখকে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর জন্য বেছে নেন। এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও গোবিন্দর সঙ্গে অন্য কোনো নারীর সম্পর্কের বিষয়টি নতুন কিছু নয়, তবে সুনীতা বরাবরই এসব বিষয়ে বেশ খোলামেলা। সাম্প্রতিক এই গুঞ্জন নিয়ে তার মধ্যে কোনো ধরনের ক্ষোভ বা আক্ষেপ দেখা যায়নি। উল্টো তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে গোবিন্দ ও তিনি নিজ নিজ অবস্থানে সুখী।

সুনীতা স্পষ্ট করে বলেছেন, প্রত্যেকেরই নিজের মতো করে জীবন কাটানোর স্বাধীনতা থাকা উচিত। তিনি অন্যকে তার মতো বাঁচতে দেওয়ার পক্ষপাতী এবং নিজের জীবনও সেভাবেই গুছিয়ে নিচ্ছেন। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে লোকমুখে নানা কথা চললেও সুনীতার এই নির্লিপ্ততা ভক্তদের মাঝে বিস্ময়ের জন্ম দিয়েছে। পুরো ঘটনাটি বর্তমানে বিনোদন জগতে নতুন মাত্রা যোগ করেছে।

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদের গুঞ্জনে শাহরুখকে বেছে নিলেন সুনীতা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বলিউড অভিনেতা গোবিন্দর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন স্ত্রী সুনীতা আহুজা।

বলিউড তারকা গোবিন্দকে ঘিরে চলমান বিবাহবিচ্ছেদ ও পরকীয়ার গুঞ্জন যেন থামছেই না। তরুণী সহ-অভিনেত্রীর সঙ্গে অভিনেতার ঘনিষ্ঠতার খবর গণমাধ্যমে চাউর হওয়ার মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। স্বামীর ব্যক্তিজীবন নিয়ে যখন চারদিকে সমালোচনা চলছে, ঠিক তখনই নিজের পছন্দের কথা অকপটে প্রকাশ করলেন তিনি। একটি টেলিভিশন অনুষ্ঠানের র‍্যাপিড-ফায়ার পর্বে শাহরুখ খান, শহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে কাউকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় সুনীতাকে।

কোনো রকম ইতস্তত না করেই তিনি কিং খান শাহরুখকে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর জন্য বেছে নেন। এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও গোবিন্দর সঙ্গে অন্য কোনো নারীর সম্পর্কের বিষয়টি নতুন কিছু নয়, তবে সুনীতা বরাবরই এসব বিষয়ে বেশ খোলামেলা। সাম্প্রতিক এই গুঞ্জন নিয়ে তার মধ্যে কোনো ধরনের ক্ষোভ বা আক্ষেপ দেখা যায়নি। উল্টো তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে গোবিন্দ ও তিনি নিজ নিজ অবস্থানে সুখী।

সুনীতা স্পষ্ট করে বলেছেন, প্রত্যেকেরই নিজের মতো করে জীবন কাটানোর স্বাধীনতা থাকা উচিত। তিনি অন্যকে তার মতো বাঁচতে দেওয়ার পক্ষপাতী এবং নিজের জীবনও সেভাবেই গুছিয়ে নিচ্ছেন। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে লোকমুখে নানা কথা চললেও সুনীতার এই নির্লিপ্ততা ভক্তদের মাঝে বিস্ময়ের জন্ম দিয়েছে। পুরো ঘটনাটি বর্তমানে বিনোদন জগতে নতুন মাত্রা যোগ করেছে।

পরি-কন্ঠ/মুয়াজ

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ