পরিবেশ কন্ঠ

ক্যানসার মোকাবিলায় হিনা খানের আইস থেরাপি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ক্যানসার মোকাবিলায় হিনা খানের আইস থেরাপি
সংগৃহীত

জনপ্রিয় ভারতীয় টেলিভিশন তারকা হিনা খান বর্তমানে স্তন ক্যানসারের মতো কঠিন ব্যাধির বিরুদ্ধে জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ক্যানসার আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের শারীরিক অবস্থার আপডেট শেয়ার করে ভক্তদের সাহস জুগিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি হিনা একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাকে চিকিৎসার অংশ হিসেবে ‘আইস থেরাপি’ বা বরফ-শীতল পানিতে স্নান করতে দেখা যায়। এই ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় আলোচনার ঝড় উঠেছে।

ভিডিওর দৃশ্যপটে দেখা যায়, একটি বহুতল ভবনের বারান্দায় কনকনে ঠান্ডা বরফ-ভরা পানির একটি বড় টাবের মধ্যে বসে আছেন অভিনেত্রী। তবে বিষয়টি যতটা সাধারণ মনে হচ্ছে, আদতে তা ততটা সহজ নয়। থেরাপি চলাকালীন হিনা অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং চিকিৎসকের দেওয়া প্রতিটি নির্দেশনা কঠোরভাবে পালন করছেন। হিনা এই প্রক্রিয়াটিকে ক্যানসারের যন্ত্রণার মাঝে ‘স্বর্গের অনুভূতি’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে, এই ধরনের থেরাপি অত্যন্ত সংবেদনশীল এবং জীবনঝুঁকির কারণ হতে পারে যদি তা বিশেষজ্ঞের তত্ত্বাবধান ছাড়া করা হয়।

ক্যাপশনে ভক্তদের সতর্ক করে হিনা লেখেন, "আমি এটি চিকিৎসকের কঠোর পর্যবেক্ষণে করছি। পেশাদার নির্দেশনা ছাড়া দয়া করে কেউ এটি বাড়িতে একা করার চেষ্টা করবেন না। নিজের শরীরের সক্ষমতা বুঝুন এবং ধীরে ধীরে অগ্রসর হন।" ক্যানসারের কঠিন কেমোথেরাপির ধকল সামলাতে হিনা এই পদ্ধতির সাহায্য নিচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বর মাসে সোহা আলি খানের পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’-এ নিজের ক্যানসার যাত্রা নিয়ে মন খুলে কথা বলেছিলেন হিনা। তিনি জানিয়েছিলেন, ক্যানসার ধরা পড়ার পরবর্তী সময়গুলো ছিল প্রচণ্ড যন্ত্রণাদায়ক। কেমোথেরাপির প্রভাবে চুল পড়ে যাওয়া এবং শরীরের অস্বাভাবিক পরিবর্তন তাকে মানসিকভাবে বিচলিত করলেও তিনি হার মানেননি। হিনা খানের এই লড়াই আজ হাজারো ক্যানসার আক্রান্ত রোগীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং সুস্থ হয়ে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ক্যানসার মোকাবিলায় হিনা খানের আইস থেরাপি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ