পরিবেশ কন্ঠ

সোনারগাঁয়ে বাস-ট্রাক সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ছবি: পরিবেশ কন্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মহাসড়কের সোনাখালী এলাকায় স্বদেশ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে এ যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর মহাসড়কের দড়িকান্দীসহ আশপাশের কয়েকটি এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ পরিবহনযাত্রীরা। মহাসড়কের উভয় পাশে যান চলাচল ধীরগতিতে চলতে থাকে।

পরিস্থিতি স্বাভাবিক করতে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কাজ করে। পরে পুলিশের তৎপরতায় দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে বাস-ট্রাক সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মহাসড়কের সোনাখালী এলাকায় স্বদেশ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে এ যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর মহাসড়কের দড়িকান্দীসহ আশপাশের কয়েকটি এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ পরিবহনযাত্রীরা। মহাসড়কের উভয় পাশে যান চলাচল ধীরগতিতে চলতে থাকে।

পরিস্থিতি স্বাভাবিক করতে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কাজ করে। পরে পুলিশের তৎপরতায় দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ