পরিবেশ কন্ঠ

দখল-দূষণে বসবাসের অযোগ্য হচ্ছে ঢাকা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দখল-দূষণে বসবাসের অযোগ্য হচ্ছে ঢাকা
ছবি: সংগৃহীত

বায়ুদূষণ। শব্দদূষণ। যানজট। নদী-জলাভূমি দখল। সবুজের সংকট। অপরিকল্পিত নগরায়ণ। দুর্বল নাগরিক সেবা। রাজধানী ঢাকা নিয়ে সবচেয়ে বেশি উচ্চারিত বিষয় এগুলো। এর প্রতিফলন পাওয়া যাচ্ছে বিশ্বের বাসযোগ্য শহরের তালিকাতেও। ঢাকার অবস্থান তালিকার তলানিতে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৫ অনুযায়ী, ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। তালিকায় ঢাকার পরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক ও লিবিয়ার রাজধানী ত্রিপোলি। নগর বিশেষজ্ঞদের মতে, কয়েক দশকে ঢাকার আয়তন ও জনসংখ্যা দ্রুত বেড়েছে। সেই অনুপাতে গড়ে ওঠেনি পরিবহন, আবাসন, পানি, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা উন্মুক্ত ও সবুজ এলাকার অবকাঠামো।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) তথ্য অনুযায়ী, ঢাকায় বায়ুদূষণের বড় উৎস নির্মাণকাজ। এরপর রয়েছে ইটভাটা ও কারখানা, যানবাহন, আন্তঃদেশীয় দূষিত বায়ু, রান্নার চুলা ও বর্জ্য পোড়ানো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম ও তাঁর গবেষণা সহকারীরা দীর্ঘদিন ধরে ঢাকার বাতাসের ক্ষতিকর উপাদান পরিমাপ করছেন। তাদের গবেষণায় ঢাকার বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫), সালফার ডাইঅক্সাইড ও ব্ল্যাক কার্বনের উপস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধির চিত্র পাওয়া গেছে। 

গবেষণার হিসাবে, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ঢাকার বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ প্রতি ঘনমিটারে ১৯ মাইক্রোগ্রাম। ২০০৩ সালে এটি ছিল বছরজুড়ে গড়ে ১১ মাইক্রোগ্রামের কিছুটা কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিত সহনীয় মাত্রা ১০ মাইক্রোগ্রাম। পিএম ২ দশমিক ৫-এর পরিমাণ পাওয়া গেছে প্রতি ঘনমিটারে ৮৬ মাইক্রোগ্রাম। ২০০৩ সালে তা ছিল ৭২ মাইক্রোগ্রাম। ডব্লিউএইচওর নির্দেশিত মান মাত্র ৫ মাইক্রোগ্রাম, অর্থাৎ ঢাকার বাতাসে এই অতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি সহনীয় মাত্রার বহু গুণ বেশি। সালফার ডাইঅক্সাইডের পরিমাণ ৮ দশমিক ৯ মাইক্রোগ্রাম। এটি ডব্লিউএইচওর ৪০ মাইক্রোগ্রামের নির্দেশিত সীমার নিচে থাকলেও ২০০৩ সালের ৫ মাইক্রোগ্রাম এবং গত বছরের ৬ মাইক্রোগ্রামের তুলনায় বেড়েছে। 

ডিজেল ইঞ্জিন ও কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্রের কালো ধোঁয়ার সঙ্গে সম্পর্কিত ব্ল্যাক কার্বনের উপস্থিতিও বাড়ছে।

অধ্যাপক আবদুস সালাম বলেন, একের পর এক প্রকল্প নেওয়া হলেও ঢাকার বায়ুমানের উন্নতি হয়নি। কথা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। প্রকল্প হয়েছে, দূষণ কমেনি বায়ুদূষণ কমাতে সরকারের প্রকল্পের অভাব ছিল না। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বায়ুদূষণ রোধে দুটি প্রকল্পে অন্তত ৭২০ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে প্রায় ৩০০ কোটি টাকার ‘নির্মল বায়ু টেকসই পরিবেশ’ প্রকল্প নিয়ে ২০১৯ সালে তৎকালীন সংসদীয় কমিটি আপত্তি তুলেছিল। এর পরও নতুন প্রকল্প এসেছে। বাংলাদেশে টেকসই পরিবেশ ও রূপান্তর বা বেস্ট প্রকল্পে বিশ্বব্যাংক ২৫ কোটি ডলার অর্থায়ন করছে। ২০২৮ সাল পর্যন্ত চলার কথা থাকা এ প্রকল্পের অগ্রগতি অবশ্য প্রত্যাশিত নয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক। 

জিয়াউল হক বলেন, বায়ুর মান উন্নয়নের অংশটি আলাদা করে ‘ক্লিন এয়ার প্রজেক্ট’ নামে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। পিএম ২ দশমিক ৫ কমাতে হলে শুধু পরিবেশ অধিদপ্তর নয়; সংশ্লিষ্ট ১৭টি মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কারণ, দূষণের উৎসগুলো একাধিক এবং সেগুলোর নিয়ন্ত্রণও বিভিন্ন সংস্থার হাতে।

ঢাকার আরেকটি বড় সমস্যা শব্দদূষণ। যানজটে আটকে থাকা গাড়ির অপ্রয়োজনীয় হর্ন, নির্মাণকাজের যন্ত্রপাতির শব্দ, শিল্পকারখানার যন্ত্রপাতি এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উচ্চ শব্দে মাইক ব্যবহারে নগরবাসীর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে মানুষের জন্য নিরাপদ শব্দমাত্রা ৫৫ ডেসিবেল। কিন্তু ঢাকার অনেক এলাকায় শব্দের মাত্রা ৮৫ থেকে ১০০ ডেসিবেল পর্যন্ত পৌঁছে যায়।

শব্দদূষণ শুধু বিরক্তির কারণ নয়; দীর্ঘদিন অতিরিক্ত শব্দের মধ্যে থাকলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, বিশেষ করে শিশুদের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদারের মতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে ঢাকার কিছু এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা যেতে পারে। কিন্তু বর্তমানে যেসব এলাকা নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ঘোষণার আগে যথাযথ সমন্বয়, বেজলাইন তথ্য সংগ্রহ ও নির্দিষ্ট মানদণ্ড পর্যালোচনা করা হয়নি।

ঢাকার চারপাশের নদীগুলো একসময় ছিল শহরের প্রাণ। বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করত না; নগরের পানি ও যোগাযোগ ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিল। এখন এসব নদীর বড় অংশ দখল ও দূষণের শিকার। ফলে ঢাকা এর আশপাশের নদীগুলো থেকে নিরাপদ পানি নেওয়া যাচ্ছে না। নগরীর পানি সরবরাহে এখন মেঘনা নদীর ওপর নির্ভরতা বেড়েছে। 

এই ব্যবস্থা একদিকে ব্যয়বহুল, অন্যদিকে একটি বড় ঝুঁকিও তৈরি করছে। নদী ও জলাধারগুলো যদি আরও দূষিত হয় কিংবা বিকল্প উৎস থেকে পানি সরবরাহে কোনো সংকট তৈরি হয়, তাহলে ঢাকার মতো বিপুল জনসংখ্যার শহরের ওপর এর প্রভাব হবে ভয়াবহ। এ কারণে বিশেষজ্ঞরা নদী পুনরুদ্ধার, শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ, ভূগর্ভ পানির ওপর নির্ভরতা কমানো এবং বৃষ্টির পানি সংরক্ষণের ওপর জোর দিচ্ছেন।

ঢাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আরেকটি বড় কারণ সবুজ ও উন্মুক্ত জায়গা কমে যাওয়া। বর্তমানে শহরের মোট এলাকার প্রায় ১০ শতাংশ সবুজ বলে উল্লেখ করা হচ্ছে, যেখানে প্রয়োজন প্রায় ২৫ শতাংশ। অপরিকল্পিত নগরায়ণের চাপে গাছ কাটা হচ্ছে, পার্ক ও খোলা জায়গা সংকুচিত হচ্ছে, জলাভূমি ভরাট হচ্ছে। শতবর্ষী গাছও উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের চাপে হারিয়ে যাচ্ছে। সবুজ কমে যাওয়ার প্রভাব শুধু পরিবেশেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে নগরের তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ এবং মানুষের মানসিক চাপের সম্পর্ক রয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকা একসময় বিশ্বের অন্যতম সুন্দর পরিবেশের শহর ছিল। মসলিন, জামদানি ও মৃৎশিল্পের বড় বাণিজ্যকেন্দ্র হিসেবে শহরটির ঐতিহাসিক গুরুত্বও ছিল। কিন্তু অপরিকল্পিত নগরায়ণের কারণে সামগ্রিক পরিবেশের দ্রুত অবনতি হয়েছে।

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি আদিল মুহাম্মদ খান বলেন, সরকারি নথিতে সবুজ এলাকা ও জলাভূমি হিসেবে চিহ্নিত জমি একের পর এক দখল হচ্ছে। খাল, নদী, লেক ও উদ্যান দখলমুক্ত করে নাগরিকদের ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে পারলে ঢাকার বসবাসযোগ্যতা কিছুটা হলেও বাড়বে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে ঢাকায় পরিবেশদূষণের মাত্রা কমতে শুরু করবে। শব্দদূষণের ব্যাপারটায় একটা প্রকল্প কিছুদিন আগে শেষ হয়েছে। অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে ওখানে। এখন আমরা বাস্তবায়নের দিকে যাচ্ছি। দূষণ কমাতে হলে ইটভাটার দুটি বিকল্প আছে– একটি হলো অটো ব্রিক, আরেকটি ব্লক ইট। এগুলোর উৎপাদন এবং ব্যবহার পর্যাপ্ত না করা পর্যন্ত ইটভাটা বন্ধ করলে উন্নয়নকাজ আটকে থাকবে।’

বিষয় : ঢাকা

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দখল-দূষণে বসবাসের অযোগ্য হচ্ছে ঢাকা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ