পরিবেশ কন্ঠ

তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

আল্লাহ বাঁচাইছে কিছুদিনের ভিতরে প্ল্যান ছিল নিজের সব থেকে পছন্দের বাইকটা নিব। কিন্তু তেলের দাম শুনে এখন আর ইচ্ছা করতেছে না’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দিয়ে বহিষ্কার হয়েছেন তজুমদ্দিনের এক ছাত্র দল নেতা।

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈমকে এ ঘটনায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন ও সদস্যসচিব শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাঈমকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নাঈম দাবি করে বলেন, বহিষ্কারের আগে তাকে কোনো ধরনের নোটিশ বা কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়নি। ছাত্রদলের গঠনতন্ত্র না মেনে এবং নোটিশ ছাড়াই কেবল তেলের দাম বৃদ্ধির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

গঠনতন্ত্র মেনে উপজেলা ছাত্রদল ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদককে বহিষ্কার করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘আমাদের স্বাক্ষরেই ওই ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে, সে হিসেবে আমরা তাকে বহিষ্কার করতে পারি। তা ছাড়া জেলা কমিটির মৌখিক অনুমতি নিয়েই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আল্লাহ বাঁচাইছে কিছুদিনের ভিতরে প্ল্যান ছিল নিজের সব থেকে পছন্দের বাইকটা নিব। কিন্তু তেলের দাম শুনে এখন আর ইচ্ছা করতেছে না’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দিয়ে বহিষ্কার হয়েছেন তজুমদ্দিনের এক ছাত্র দল নেতা।

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈমকে এ ঘটনায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন ও সদস্যসচিব শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাঈমকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নাঈম দাবি করে বলেন, বহিষ্কারের আগে তাকে কোনো ধরনের নোটিশ বা কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়নি। ছাত্রদলের গঠনতন্ত্র না মেনে এবং নোটিশ ছাড়াই কেবল তেলের দাম বৃদ্ধির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

গঠনতন্ত্র মেনে উপজেলা ছাত্রদল ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদককে বহিষ্কার করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘আমাদের স্বাক্ষরেই ওই ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে, সে হিসেবে আমরা তাকে বহিষ্কার করতে পারি। তা ছাড়া জেলা কমিটির মৌখিক অনুমতি নিয়েই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ