পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও দূষণমুক্ত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, গোপালগঞ্জ জেলা শাখা।
কর্মসূচিতে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির অংশ নিয়ে বৃক্ষরোপণ করেন। এর আগে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সজীব সরদার, অর্থ সম্পাদক জুয়েল মিয়া, গোলাম রসুল, নাসির শেখ, মহিলা বিষয়ক সম্পাদক সরনালী ইসলাম, ওরমী খানম, তামান্না বেগম ও লিজা খানমসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশদূষণ কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টিতে সংগঠনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনটির অঙ্গীকার—‘সবাই মিলে গড়বো দেশ, দূষণমুক্ত বাংলাদেশ’।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন