পরিবেশ কণ্ঠ

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, কমতে পারে তাপমাত্রা

[TECHTARANGA-POST:151][TECHTARANGA-POST:150]রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এ ছাড়া পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ শতাংশ।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে বাইরে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।পরি-কন্ঠ/মুয়াজ

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, কমতে পারে তাপমাত্রা