গ্রীন ভয়েসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দেশের অন্যতম সক্রিয় পরিবেশবাদী সামাজিক সংগঠন 'গ্রীন ভয়েস' তাদের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক জমকালো সমাবেশের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে আয়োজিত এই কর্মসূচি শুরু হয় এক সংহতি সমাবেশের মাধ্যমে। সংগঠনের দুই দশকের পথচলাকে স্মরণীয় করে রাখতে এদিন সারাদেশ থেকে আসা একনিষ্ঠ কর্মীরা একত্রিত হন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরিবেশ সুরক্ষা ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এই পদযাত্রায় অংশ নেন বিভিন্ন ইউনিটের কর্মীবৃন্দ। মূলত সংগঠনের ভিত্তি মজবুত করা এবং পরিবেশ রক্ষা আন্দোলনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেই এই দীর্ঘ পথচলার উদযাপন ও পদযাত্রার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টামন্ডলীর সদস্যরা কর্মীদের সাহস জোগান এবং ভবিষ্যতেও এই সামাজিক বিপ্লবের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। কর্মীদের অদম্য পরিশ্রম এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এলাকা এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। পরি-কন্ঠ/মুয়াজ