পরিবেশ কন্ঠ

বাহাদুর শাহ পার্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাহাদুর শাহ পার্ক
বাহাদুর শাহ পার্ক |ফাইল ছবি

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পার্কটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে পার্কের অভ্যন্তরে বৃক্ষরোপণ মেলার অনুমতি নিয়ে বসানো অননুমোদিত বাণিজ্যিক মেলার দোকানপাট সরিয়ে নেয়ার জন্য আজ রাত পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।

বৃক্ষরোপণ মেলার অনুমতি নিয়ে বাণিজ্যিক মেলা আয়োজনের কারণে পার্কে আগত দর্শনার্থী ও স্থানীয় জনগণের চলাচল, বসা ও হাঁটাচলায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল বলে জানানো হয়।

নির্ধারিত সময়ের মধ্যে অননুমোদিত মেলার দোকানপাট সরিয়ে না নিলে আগামীকাল সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা এবং নগরীর উদ্যানগুলোর সার্বিক পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : ডিএসসিসি

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বাহাদুর শাহ পার্ক

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পার্কটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে পার্কের অভ্যন্তরে বৃক্ষরোপণ মেলার অনুমতি নিয়ে বসানো অননুমোদিত বাণিজ্যিক মেলার দোকানপাট সরিয়ে নেয়ার জন্য আজ রাত পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।

বৃক্ষরোপণ মেলার অনুমতি নিয়ে বাণিজ্যিক মেলা আয়োজনের কারণে পার্কে আগত দর্শনার্থী ও স্থানীয় জনগণের চলাচল, বসা ও হাঁটাচলায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল বলে জানানো হয়।

নির্ধারিত সময়ের মধ্যে অননুমোদিত মেলার দোকানপাট সরিয়ে না নিলে আগামীকাল সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা এবং নগরীর উদ্যানগুলোর সার্বিক পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ